মহান স্বাধীনতা দিবসে আইউব আলী ফাহিমের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সর্বস্তরের সবাই কে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মোঃ আইউব আলী ফাহিম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে তিনি জানান ‘৩০ লাখ বাঙ্গালীর প্রাণের বিনিময়ে ও তাদের আত্মত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়।

সেই সব মুক্তিযোদ্ধা ও শহীদদের জানাই স্বশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধা। স্বাধীনতার মাসে সোনার বাংলা গড়াই প্রতিটি বাঙ্গালির অঙ্গিকার ও দৃঢ় প্রত্যয় থাকা উচিৎ। সকল চড়াই উৎড়াই পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশমাতৃকার কল্যাণে সবাই কাজ করবে এটাই আমার প্রত্যাশা।এ দিবসে আমাদের অঙ্গিকার, মাদক সন্ত্রাসমুক্ত সুস্থ্য সমাজ ব্যবস্থা গড়বার’।