রোববার (২ জুন) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানএ তথ্য জানান,আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার সার্ভিস চালু থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। ১৩, ১৬ ও ২০ জুন ঢাকা থেকে মোড়েলগঞ্জ এবং ১৪, ১৮ ও ২২ জুন মোড়েলগঞ্জ থেকে ঢাকায় চলাচল করবে এই স্টিমার।
অগ্রিম টিকিট পেতে কয়েকটি ফোন নম্বর (০১৮১৭-১২৫১৮৪ (হেড অফিস), ০১৭১৫-৪০৮০৪২, ০১৮৭৬-০২৫৭৯৯ (সদরঘাট অফিস) এবং ০১৭৩১-৪৪২৫৫৩ (বরিশাল অফিস) দিয়েছে কর্তৃপক্ষ। এসব নম্বরের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে।