দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

দুই দিনের সরকারি সফর শেষে সৌদি থেকে দেশে ফিরেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গত ২৫ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসেবে সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। সৌদি আরবে অনুষ্ঠিত অংশগ্রহণ শেষে মঙ্গলবার দেশে ফিরলেন সেনা প্রধান।
সেখানে তিনি ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল এ্যাসেম্বলীতেও অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিগণের সাথে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৫ নভেম্বর সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আলফয়সাল এর আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরব গমন করেছিলেন।