সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে মিলল কিশোরের মরদেহ

 

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকার সাগর উপকূল থেকে এক অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। কিশোরের বয়স আনুমানিক ১৮ বছর।

রোববার (১৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

কুমিরা নৌ পুলিশের ওসি মোহাম্মদ নাছির জানান, খবর পেয়ে কুমিরা সাগর উপকূলীয় এলাকা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।