টাঙ্গাইলে পুলিশের সাঁড়াশি অভিযান, ১১ আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযানে ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কেউ ডাকাতি, চুরি, ছিনতাই, ওয়ারেন্টভুক্ত নিয়মিত মামলার আসামি ছিলেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি। রবিবার রাতে সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দুপুরে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।