চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনের পাহাড়ে এ লাশ দেখতে পান জগদিশ নামে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী।
নিহত ব্যক্তির নাম মনির আহমেদ (৭০)। তিনি এক বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, চাকসু সংলগ্ন কলোনিতে নিজ পরিবারের সাথে থাকতেন মনির আহমদ। গতকাল সোমবার (৬ নভেম্বর) বিকেল চারটায় তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি৷ রাতে বাসায় না ফেরায় ফোনে যোযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা। এরপর আজ মঙ্গলবার তার মরদেহ পাহাড়ে পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম শিকদার বলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনের পাহাড়ে মনির আহমদ নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক নিরাপত্তা কর্মীর লাশ পাওয়া গেছে৷ আমরা ঘটনাস্থলে এসেছি। পুলিশ লাশটি উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।