চকৃউবি এসএসসি ব্যাচ-৯৬-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন

চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের (চকৃউবি) এসএসসি ব্যাচ-৯৬-এর উদ্যোগে সম্প্রতি রাঙামাটির কাপ্তাইয়ে আনন্দঘন পরিবেশে প্রীতি মিলনমেলা, বনভোজন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাচের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

সাধারণ সভায় আহ্বায়ক অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন আলোচ্য বিষয় উপস্থাপন করেন। বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৯ জুলাই ২০২৫ তারিখে গঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ব্যাচের কার্যক্রম আরও সুষ্ঠু, গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে প্রকৌশলী মুহাম্মদ শরাফত আলী সভাপতি এবং অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তারা দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী আলী হাসান, কাজল ভট্টাচার্য, অ্যাডভোকেট জসিম উদ্দিন, মামুনুর রশিদ ও আবুল কালাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ ফখরুল ইসলাম, বিভূ সুশীল ও জাকির হোসেন। সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ চৌধুরী ও অছিউর রহমান।

এ ছাড়া অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, সহ-অর্থ সম্পাদক আরিফুল রহমান সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল আলম মুহিত, মহিলা বিষয়ক সম্পাদক করিমুন নেছা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক উষা দে, প্রবাসী বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন (প্রবাসী), সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক খোরশেদ আলম (প্রবাসী) ও আব্দুল মোতালেব (প্রবাসী), শিক্ষা বিষয়ক সম্পাদক সমীর গুপ্ত, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মিন্টু দে, দপ্তর সম্পাদক মো. রাশেদ, সহ-দপ্তর সম্পাদক স্বপন সূত্রধর, ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন (পুলিশ) এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুমন দাশ নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রকৌশলী শুভঙ্কর দে, আনোয়ারুল আলম (প্রবাসী), সারোয়ার উদ্দিন, সারোয়ার কামাল ভূটু, ফেরদৌস বেগম, জেসমিন আক্তার মৌসুমী, রোজি আক্তার, প্রশান্ত রুদ্র, নঈম উদ্দিন (প্রবাসী), মইনুদ্দিন বিপু, শান্তির রুদ্র, ত্রিদীপ কান্তি দে, সুকুমার দাস, আব্দুর রহিম (প্রবাসী), আবু মো. ইব্রাহিম রাশেদ ও বিকাশ দত্ত।

সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানান। পাশাপাশি ব্যাচের সদস্যদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।