মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এবারের বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে অনেকটা পিছিয়ে আছে বাংলাদেশ। এছাড়ও আছে দলে একের পর এক চোটের ধাক্কা। তাসকিন আহমেদ চোটের কারণে ভারত ম্যাচে খেলতে পারেননি, খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার সঙ্গেও। তবে চোট কাটিয়ে প্রোটিয়াদের বিপক্ষেই ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

আজকে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ এর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ আজ বরাবরই ভিন্ন এক দল। ২০০৭ কিংবা ২০১৯ বিশ্বকাপে প্রোটিয়াদের দুবার চমকে দিয়েছিল বাংলাদেশ। এমন অবস্থায় জয়ে পেতে মরিয়া বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাও।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিংয়ে। ওয়াংখেড়েতে গত ম্যাচে রানবন্যা দেখেছেন দর্শক। ৩৯৯ রানের লক্ষ্য দাড় করিয়ে ম্যাচের ভাগ্য অনেকটাই গড়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা। আজও তাই টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাড়তি সুবিধা নিতে চাইবে দুই দল।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক জানিয়েছেন, শুধু বাংলাদেশের স্পিন নয়, পেসারদের নিয়েও সমানভাবে ভাবছেন তিনি।

অন্যদিকে সাকিব জানিয়েছে, সেরা খেলটা খেলেই আজ জয় পেতে চায় তার দল।সেই কারণেই হয়ত সাকিব টসে জেতার জন্য ‘দোয়াও’ চেয়েছেন।

ওয়ানডেতে দুই দলের দেখা হয়েছে মোট ২৪ ম্যাচ। সেখানে বেশ এগিয়ে দক্ষিণ আফ্রিকা, তাদের জয় ১৮ ম্যাচে,বাংলাদেশ জিতেছে ৬টিতে। সবশেষ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা যোগাবে সাকিবদের।