কবি-সাংবাদিক কামাল হোসেনকে সংবর্ধিত করল রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদ

‘জাতীয় সাংবাদিক কল্যাণ ফান্ডেশন’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় কবি ও সাংবাদিক কামাল হোসেনকে সংবর্ধনা প্রকান করেছেন রাঙ্গুনিয়ার প্রবাসীদের সংগঠন ‘রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদ’।

গত ২৫ জুন সৌদি আরবের হাফার আল বাতেনস্থ একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ রুহুল আমিন, আকতার হোসেন, আব্দুল কুদ্দুছ, সিনিয়র সহ- সভাপতি আমিনুল হক আবু ও মোঃ শহিদ।

বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত সফর শেষে সৌদি আরবে ফেরায় সংগঠনের অন্যতম উপদেষ্টা মোঃ আকতার হোসেন, আব্দুল কুদ্দুছ, আবু তাহের ও মুহাম্মদ এনামকে এবং সংগঠনের সম্পাদক মন্ডলির সদস্য মুহাম্মদ মুফিজকেও স্বদেশ গমন উপলক্ষে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

সভায় বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে এই সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে যেকোনো মানবিক কর্মকান্ডে সর্বদা নিজেকে নিয়োজিত রাখার উদাত্ত আহ্বান জানান।