সিরাজগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা ঘোষনা দিলেন সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ দুপুরে সিরাজগঞ্জের আমলাপাড়ায় নিজ অফিসে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সংগ্রামী জননেতা মোঃ আবু সাইদ সুইট।
বিএনপির রাজনৈতিক পরিবারের সন্তান মোঃ আবু সাইদ সুইট স্বৈরাচার এরশাদের বিরোধী আন্দোলনে সময় ডিটেশন সহ ১০মাস কারাভোগ করেছেন। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনকাল যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আবু সাইদ সুইট অর্ধশতাধিক মামলার আসামী হয়ে বহুবার কারাভোগ করেছেন। সকল আন্দোলন সংগ্রাম ও বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে সম্মুখে থেকে সাহসীকতার সাথে নেতৃত্ব দিয়েছেন। আবু সাইদ সুইট সিরাজগঞ্জ জেলা যুবদলের প্রত্যক্ষ ভোটে একবার সাধারণ সম্পাদক ও আর একবার সভাপতি নির্বাচিত হয়ে যুবদলের রাজনীতিতে যুবরাজ হিসেবে খ্য্যতি লাভ করেন। আবু সাইদ সুইটের পিতা মরহুম আব্দুস সালাম তালুকদার ছিলেন সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্টাকালীন নেতা। প্যারোলে মুক্তি (Parole) মুক্ত হয়ে পিতার দাফন কাফনে শরীক হয়েছিলেন নিপীড়িত নির্যাতিত মজলুম মোঃ আবু সাইদ সুইট। মোঃ আবু সাইদ সুইটের বড় ভাই মোঃ আলমগীর হোসেন জুয়েল প্রাক্তন সেনা সদস্য ও বর্তমান জেলা বিএনপির প্রচার সম্পাদক ও ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। আবু সাইদ সুইটের ইমিডিয়েট বড় ভাই শামিমুর রহমান তালুকদার একজন শীর্ষস্থানীয় সফল ব্যবসায়ী ও সমাজসেবক ও ছোট ভাই কামরুল হাসান হিলটন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি।
মোঃ আবু সাইদ সুইট সিরাজগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করে দলকে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ইস্পাত কঠিন গণঐক্য গড়ে তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংগ্রামী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জকে রুপসী সিরাজগঞ্জ,শান্তিময় সিরাজগঞ্জ গড়ে তুলতে তার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মোঃ আবু সাইদ সুইট রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।