তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাঁচদিনের সফরে তুরস্ক পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বঙ্গভবন প্রেস উইং জানায়, শুক্রবার (২ জুন) স্থানীয় সময় ভোর ৪ টা ৩০ মিনিটে আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দরে পৌঁছান।
সেখানে তাকে অভ্যর্থনা জানান তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এ সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার (১ জুন) রাতে রাষ্ট্রীয় সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, আগামী ৩ জুন স্থানীয় সময় বিকেল ৫টায় আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
এ ছাড়া তুরস্ক সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে এরদোয়ান আয়োজিত নৈশভোজসহ উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন সাহাবুদ্দিন।
সফর শেষ আগামী ৬ জুন সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।