কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল-আমিন (৩৫) ও তার বড় বোন ছালেহা বেগম(৪৫)।
শুক্রবার (২৬ মে) দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর-মতলব সড়কের শেখবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরেক পরিবারের তিন জনসহ মোট পাঁচ জন। তারা হলেন, নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২) ও সন্তান নুসরাত (৩) এবং রোকসানা (৩০ ) অটোরিকশাচালক শান্ত (২০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।