করোনায় আক্রান্ত বুশরা, চিফ হিট অফিসার

ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন।  বুশরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কন্যা।

শুক্রবার (৫ মে) দুপুরে টেস্টের পর তিনি করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়।  তার ফুফাতো ভাই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন, গতকালও গায়ে জ্বর, কাশি ছিল।  বাসাতেই চিকিৎসা চলছে তার।

বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার।  এ বিষয়ে তাদের সঙ্গে ঢাকা (উত্তর) সিটি করপোরেশন একটি সমঝোতা চুক্তি সই করে।

কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে লেখাপড়া করেছেন বুশরা ।  বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনে একজন নির্বাহী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।