হাটহাজারীতে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থানার অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিসকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, অস্ত্র মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ ইদ্রিস দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের মিডিয়া কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।