শার্শায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

 

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল(৪৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানা গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রেজাউল ইসলাম।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল১০টার সময় শার্শা থানাধীন টেংরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন টেংরা পশ্চিমপাড়া সাকিনস্থ ছবেদা গাছতলা মোছার ব্যাক মোড়ে হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
৪০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হইয়া আটকৃত আসামী ও অজ্ঞাতনামা ১ জন আসামীর বিরুদ্ধে এজাহার দাখিল করেন।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।অজ্ঞাতনামা আসামী সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে বলে জানান।