সরকারের প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা হবে: রিজভী

সরকারের প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৩ আগস্ট) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নানা সংকটের মধ্যেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে।
জ্বালানি সংকটের বিষয়ে রিজভী বলেন, যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে গ্যাস সরবরাহ ও কলকারখানায়।
তিনি আরও বলেন, তবে এ সংকট মোকাবিলার পাশাপাশি সামাজিক সুরক্ষা অব্যাহত রাখা এবং সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।