চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চেম্বারের বোর্ড সভা চলাকালে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এতে চেম্বারের প্রেসিডিয়াম ও পরিচালনা পর্ষদের সদস্যরা নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। নিহতদের পরিবার যেন দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারে, সে জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়।
চিটাগাং চেম্বারের সচিব গোলাম মোস্তফা কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।