চুয়েট আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ইটিই বিভাগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনালে পুরকৌশল বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ।

রবিবার (২৬ জুলাই) বিকেলে চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রকল্যাণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ইটিই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ। এছাড়া সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী কাউছার মাহমুদ শিশির।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন এবং শারীরিক শিক্ষা কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত।