কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসায় নববর্ষ উদযাপনের নির্দেশ

দেশ ও জনগণের জন্য দোয়া

মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন, কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে মাদ্রাসায় বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করতে হবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশের সকল সরকারি-বেসরকারি মাদ্রাসায় এই নির্দেশনা পালন করতে বলা হয়েছে। এর আগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দেয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) জাকির হোসাইন বলেন, নতুন বছর যেন ভালো কাটে, এজন্য দেশ ও জনগণের জন্য দোয়া করতে বলা হয়েছে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের।