খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আজিজুল হক

বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজিজুল হক।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— অভিভাবক প্রতিনিধি মো. নাজিম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি শিল্পী চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে প্রধান শিক্ষক অরূপ কুমার পাল।

এদিকে, মো. আজিজুল হক একই সঙ্গে শ্রীপুর-খরণদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক পরিচালনা কমিটির সভাপতিও মনোনীত হয়েছেন।

ওই বিদ্যালয়ের কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোহাম্মদ মাহবুবুল আলম, অভিভাবক প্রতিনিধি অনুপম মজুমদার এবং সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক দোলন চৌধুরী।