রথের পুকুর পাড়ের ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার দাবি কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির

কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩টায় উদ্বোধন পরবর্তী নন্দনকানন রথের পুকুর পাড় থেকে কেন্দ্রীয় রথের সাথে পরিক্রমায় যোগ দেবে নগরের ১২টি আঞ্চলিক কমিটির রথসহ বিভিন্ন মঠ-মন্দিরের রথ। শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় নন্দনকানন তুলসীধামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজ। এসময় লিখিত বক্তব্যে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধর বলেন, তুলসীধামের রথযাত্রা তিনশ বছরের প্রাচীন। ১৮শ খ্রিস্টাব্দের পর থেকে চট্টগ্রামে শুরু হয় রথযাত্রা উৎসব। কালের পরিক্রমায় এটি কেন্দ্রীয় রথযাত্রায় রূপ নিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারী, রথ পরিক্রমার সমন্বয়কারী শ্যামদাশ ধর, তপন ধর (টি.কে), প্রবীর দাশ, অ্যাড. সুজন কান্তি দে সহ কমিটির নেতৃবৃন্দ, শ্রীশ্রী তুলসীধাম পরিচালনা পরিষদ এবং অদ্বৈত-অচ্যুত মিশন, বাংলাদেশের কর্মকর্তা ও ভক্তরা।