ভুয়া বিজ্ঞাপনের বিরুদ্ধে কঠোর হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম

অনলাইনে প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে যুক্তরাজ্যে। নতুন প্রস্তাব অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ও সার্চ প্ল্যাটফর্মগুলোকে ভুয়া বিনিয়োগ, নকল আর্থিক সেবা এবং প্রতারণামূলক বিজ্ঞাপন দ্রæত শনাক্ত ও অপসারণে বাধ্য করা হবে। প্রস্তাবটি কার্যকর হলে নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, শুধু প্রতারণামূলক বিজ্ঞাপন সরিয়ে ফেললেই হবে না; একই ব্যক্তি বা চক্র যেন নতুন অ্যাকাউন্ট খুলে আবার প্রতারণা চালাতে না পারে, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি আর্থিক সেবাসংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশের আগে প্রয়োজনীয় অনুমোদন যাচাই করার দায়িত্বও প্ল্যাটফর্মগুলোর ওপর থাকবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাস্তবসম্মত ভুয়া বিজ্ঞাপন তৈরি করা সহজ হয়ে যাওয়ায় অনলাইন প্রতারণার ঝুঁকি বেড়েছে। ফলে প্রতারণা ঠেকাতে শুধু ব্যবহারকারীর সচেতনতা নয়, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভ‚মিকা নিশ্চিত করাও জরুরি হয়ে উঠেছে।
সাইবার কমিউনিটির ফাউন্ডার সাকিব আহম্মেদ তুহিন বলেন, ‘অনলাইন প্রতারণা এখন শুধু ব্যবহারকারীর সমস্যা নয়, এটি পুরো ডিজিটাল অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উচিত সন্দেহজনক বিজ্ঞাপন ও ভুয়া অ্যাকাউন্ট দ্রæত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে ব্যবহারকারীদেরও অবাস্তব লাভের প্রতিশ্রæতি বা অপরিচিত উৎসের বিজ্ঞাপনে সাড়া দেওয়ার আগে সতর্ক থাকতে হবে।’
ব্যবহারকারীদের উদ্দেশ্য আইটি ইঞ্জিনিয়ার নাঈম হাসান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা কোনো বিনিয়োগ, চাকরি বা আর্থিক সেবার বিজ্ঞাপন যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা যাচাইকৃত যোগাযোগ মাধ্যম থেকে তথ্য মিলিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কোনো বিজ্ঞাপনের সূত্র ধরে যদি ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাবের তথ্য, ওটিপি, পিন বা পাসওয়ার্ড চাওয়া হয়, তবে সেটিকে সম্ভাব্য সাইবার প্রতারণা হিসেবে বিবেচনা করুন। এমন পরিস্থিতিতে কোনো তথ্য শেয়ার না করে দ্রæত সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম, ব্যাংক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে অবহিত করুন। মনে রাখতে হবে, ডিজিটাল নিরাপত্তায় প্রযুক্তির পাশাপাশি সচেতন ব্যবহারকারীর ভ‚মিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’