মো: আফজাল হোসেন ও মহিউদ্দিন আহমেদ ফকিরের বিরুদ্ধে অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন এবং অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মহিউদ্দিন আহমেদ ফকিরের বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত অভিযোগকে সংশ্লিষ্ট মহল সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর বলে দাবি করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়,, মো: আফজাল হোসেন বর্তমানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আদালতের রায়, সরকারি তদন্ত প্রতিবেদন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশিত হয়নি।

একইভাবে অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মহিউদ্দিন আহমেদ ফকিরের বিরুদ্ধেও উত্থাপিত অভিযোগকে সংশ্লিষ্টরা ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তাঁদের দাবি, দীর্ঘ কর্মজীবনে তিনি রেলওয়ের পরিচালনা ও নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলেই সেটিকে সত্য বলে ধরে নেওয়া যায় না। অভিযোগের যথাযথ তদন্ত এবং উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তের আগেই তা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির সুনাম ও কর্মজীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাঁদের ভাষ্য, ব্যক্তিগত বা প্রশাসনিক স্বার্থে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো কর্মকর্তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার প্রবণতা সরকারি প্রতিষ্ঠানের কর্মপরিবেশের জন্যও ক্ষতিকর। তাই অভিযোগের ক্ষেত্রে তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশা, যদি কোনো অভিযোগ থেকে থাকে, তবে তা যথাযথ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। আর অভিযোগ প্রমাণিত না হলে ভিত্তিহীন প্রচারণা থেকে বিরত থাকার বিষয়ে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।