দেশজুড়ে সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের বিপণন নেটওয়ার্ক ‘ওয়ালটন প্লাজা’। এরই ধারাবাহিকতায় আজ ২৪ জুন (বুধবার) গাজীপুরের টঙ্গীর বনমালা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে
বুধবার সকাল থেকেই টঙ্গীর বনমালায় অবস্থিত বেঞ্চমার্ক ইন্টারন্যাশনাল স্কুল ক্যাস্পাসে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে ওয়ালটন প্লাজা বনমালা শাখার সিনিয়র ম্যানেজার আশীষ কুমার রায় জানান, ওয়ালটন শুধু ব্যবসাই করে না, সবসময় মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ডেও নিয়োজিত থাকে। বর্তমান সময়ে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়ের কথা চিন্তা করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। টঙ্গীর বনমালা এলাকার এর আশেপাশের এলাকার সর্বস্তরের জনসাধারণকে এই ফ্রি স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য প্লাজা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন ও ডায়াবেটিস অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ান ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ সিসিডি (বারডেম)
ফ্রি চিকিৎসাসেবা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ওয়ালটন প্লাজার উদ্যোগে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। এ সময় উপস্থিত ছিলেন, বেঞ্চমার্ক ইন্টারন্যাশনাল স্কুল এর প্রিন্সিপাল, জহিরুল ইসলাম, বেঞ্চমার্ক স্কুল এর এডমিন আমানউল্লাহ, সহ ওয়ালটন প্লাজার অন্যান্য কর্মকর্তা বৃন্দ।