পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবারও বিশ্বকাপে এসেছে হেক্সা মিশন নিয়ে। তবে নিজেদের প্রথম ম্যাচেই থেকে জয়শূন্য। মরক্কোর সঙ্গে করেছে ১-১ গোলে ড্র। কিন্তু এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট জার্মানির বিশ্বকাপ মিশন দারুণভাবেই শুরু হয়েছে।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানরা। এমন উড়ন্ত সূচনায় জার্মানি ভেঙেছে ব্রাজিলের গোলের রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে এখন দলগতভাবে সবচেয়ে বেশি গোলের মালিক জার্মানি।
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানি নামার আগ পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক ছিল ব্রাজিল। তবে এদিন কুরাসাওকে ৭ গোল দেয়ার পর বিশ্বকাপে জার্মানির গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯টি। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলের গোল সংখ্যা ২৩৮টি।
বিশ্বকাপে আসার আগে ব্রাজিলের নামের সঙ্গে ২৬টি রেকর্ড ছিল। সেগুলোরই একটি এখন বেহাত হলো। জার্মানির দাপুটে জয়ের রাতে সর্বোচ্চ গোলের এই রেকর্ডের মালিক এখন আর ব্রাজিল নয়।