কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে যুবদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মধুপুর উপজেলা ও পৌর যুবদল। সোমবার (৮ জুন) বিকেলে মধুপুর উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী শেখের আহবানে, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের অংশ গ্রহণে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শেষে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়। উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী শেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন ফকির,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর,সদস্য সচিব শামীম,সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ হোসেন,যুবনেতা মানিক কুমার চন্দ,জহিরুল ইসলাম সুমন প্রমূখ। এ সময় বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের আগামীর পথচলায় সফলতা কমনা করেন।