মহাদেবপুরে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মহাদেবপুরে গ্রাম আদালতকে আরো বেশি কার্যকর করার লক্ষ্যে ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গ্রাম পর্যায়ে ছোটখাটো দেওয়ানী ও ফৌজদারি বিরোধ দ্রুত , সহজ ও কম খরচে নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত আইন কার্যকর ভাবে পরিচালনার জন্য উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,ইউ পি সদস্য/ মহিলা সদস্য , ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের এই প্রশিক্ষণ দেওয়া হয় । মহাদেবপুর উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ৩ আগস্ট সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে এমপির প্রতিনিধি ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সহকারি কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, এস আই মোনোয়ারুল ইসলাম প্রমূখ। গ্রাম আদালত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন উপজেলা কো-অডিনেটর আইয়ুব আলী সরকার। প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে সাংবাদিক লিয়াকত আলী বাবলু ,আজাদুল ইসলাম আজাদ, বরুণ মজুমদার, সাখাওয়াত হোসেন, মাহবুব আলম উপস্থিত ছিলেন।#