সরকারি আজিজুল হক কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা ২০২৬

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় সমাজবিজ্ঞান বিভাগ ২০০৩-০৪ অনার্স শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানটি ৩০মে শনিবার দিনব্যাপী সকলে মিলে আড্ডা, বিনোদন ও পুরনো স্মৃতির রোমন্থন, নাস্তা ও দুপুরের ভরপুর সুস্বাদু লাঞ্চের মধ্য দিয়ে সবার আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল অত্যন্ত প্রাণবন্ত, স্মরণীয় ও আনন্দঘন পরিবেশে। বন্ধুদের সন্তানদের কলকাকুলিতে কিছুটা সময় মুখরিত হয়ে উঠেছিল। এই মিলন মেলায় যে সকল বন্ধুদের সরব উপস্থিতি দেখা গেছে তারা হলেন, মামুনুর রশিদ মামুন, এম এ বারী এরশাদ, নাহিদ আক্তার আঁখি, নাজমুস সাকিব যুথি, আনোয়ার হোসেন রাসেল, ইমরানুল হক, জেসমিন আকতার শাপলা, গোলাম রব্বানী রনি, আখতারুজ্জামান, মেজবা আহমেদ, মফিদুল ইসলাম, সাইদুর রহমান, শাফিউল আজম, রুবেল খান, স্বপন চন্দ্র দাস, আহম্মেদ আনোয়ার হোসেন, সোহেল রানা, হারুন উর রশীদ, শাফিউল হাসান খান, তাইজুল ইসলাম, জেসমিন আক্তার, ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান , মাফুজুর রহমান মামুন, রোজিনা আক্তার, আব্দুল হান্নান , এস এম মিজানুল হক মমি, আসলাম উদ্দীন , মশিউর রহমান ডলার , হামিদুর রহমান, মাহমুদ হাসান মিলন, মেহেদী হাসান , আলী আহম্মেদ , পারভেজ , নুর-ই-আজম সহ সকলের পরিবারের সদস্য বৃন্দ। পরিশেষে সকল বন্ধুরা একে অপরের বিপদে আপদে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরো সুন্দর ও বড় পরিসরে এমন ধরনের মিলন মেলার আয়োজন করা হবে বলে সবাই একমত পোষণ করেন।