রাজধানীর গাউছে পাক বিপনী বিতান, পরিচালনায় মতিঝিল হকার্স ইউনিয়নের ২০২৬ সালের নব-নির্বাচিত কার্য্যকরী কমিটিকে ফুলেল শুভেচ্ছাসহ সবংর্ধণা জানিয়েছেন মতিঝিল কম্পিউটার সোসাইটি। গতকাল মঙ্গলবার বিকেলে সংগঠনের কার্যালয়ে এ সবংর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মতিঝিল হকার্স ইউনিয়নের ২০২৬ সালের নব নির্বাচিত কার্য্যকরী কমিটিকে ফুল দিয়ে বরন করে নেন মতিঝিল কম্পিউটার সোসাইটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উভয় কমিটির মধ্যে সৈহার্ধ্য মূলক অনেক গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মতিঝিল কম্পিউটার সোসাইটির সভাপতি মশিউর রহমান খান দিদার, সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ সোহেল হাসান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল, যুগ্ম সম্পাদক গোলাম সারওয়ার আবিদ, মোঃ মিজানুর রহমান, পরিচালক এবং আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি খন্দকার আমিনুল হক লোটন । গাউছে পাক বিপনী বিতান পরিচালনায় মতিঝিল হকার্স ইউনিয়নের ২০২৬ সালের নব নির্বাচিত কমিটির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি এস এম নূরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আব্দুল হক, সিঃ সহ সভাপতি সাহাব উদ্দিন, উভয় পক্ষ মার্কেট এবং ভবনের ব্যবসায়ীদের মঙ্গল কামনা করে সকলে সকলের প্রতি সহযোগিতার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।