পূবাইলে অটো চোর চক্রের মূল হোতা সিলেট থেকে আটক

গাজীপুর মহানগরীর পূবাইলে অটো চোর চক্রের মূল হোতা এমরান (৩৪) হোসেন কে সিলেট থেকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ। মঙ্গলবার রাতে সিলেটের বিশ্বনাথ থানাধীন তবলপুর এলাকায় অভিযান পরিচালনা করা তাকে আটক করা করা হয় ।

অভিযুক্ত এমরান হোসেন নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকার মনোহারপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে, বর্তমানে সে পূবাইলের তালটিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছিলো।

এ সময় এমরান হোসেনের কাছ থেকে দুইটি চুরির অটো ও চুরি করার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে পূবাইল থানা পুলিশ , অভিযোগ আছে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আটো চুরি করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে তা বিক্রি করতো এই চোর চক্রের সদস্যরা। পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান,মামলার অন্য আসামীদের আটকে পুলিশ তৎপর রয়েছে।