গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার রেলক্রসিং এলাকায় মাইক্রোবাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোসা: আসমা আক্তার(৩৪)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন করমতলা গ্রামের আরিফ দেওয়ানের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি তার ছেলেকে জাপান আর্ক কোচিং সেন্টার থেকে কোচিং শেষে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মাইক্রোবাস চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং এক হাতে স্টিয়ারিং ও অন্য হাতে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। স্থানীয়দের দাবি, তিনি ফোনে অনলাইনে জুয়া খেলছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করতে সক্ষম হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।