শ্রীপুরে জানাজার নামাজে বিএনপি নেতার বাধা দাওয়ার অভিযোগ”

গাজীপুরের শ্রীপুরে স্কুল মাঠে জানাজা নামাজ পড়তে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপির নেতার বিরুদ্ধে। এঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওহিদ খানের ছেলে শেখ ফরিদ জানায়, গত ৩০ জানুয়ারি শুক্রবার আমার বাবা মারা যাওয়ার পরপরই স্থানীয় সমাজের মুরুব্বি ও আত্নীয় স্বজনদের সঙ্গে পরামর্শ করে রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ পড়ানোর জন্য মাইকিং করা হয়। এর কিছুক্ষণ পর আমার চাচাকে ফোন করেন স্থানীয় বিএনপির নেতা নাজমুল হুদা শাহীন। ফোন করে বলেন রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ পড়ানো যাবে না। এরপর খোরশেদ সরেজমিনে এসে জানাজা নামাজ পড়াতে নিষেধ করেন। পরবর্তীতে বাড়ি থেকে দূরে একটি মাঠে বাবার জানাজা সম্পন্ন করা হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এই অঞ্চলে আমার বাবাকে সবাই সম্মান করতেন। তিনি এলাকার প্রবীণ ব্যক্তি ছিলেন। এতে আমরা অনেক হতাশ হয়েছি।

নিহতের ছোটভাই মমিন উদ্দিন বলেন, আমার ভাই যে মাঠে বড় হয়েছে শৈশব কৈশোর যৌবন কেটেছে সেই মাঠে ভাইয়ের জানাজা পড়তে দেয় না। খুবই কষ্ট পেয়েছি। একজন সচেতন মানুষ শুধুমাত্র অজুহাতে জানাজা নামাজে বাধা দেয়।

বিএনপির নেতা নাজমুল হুদা শাহীন বলেন, স্কুল মাঠে জানাজা নামাজ পড়াতে বাঁধা দেওয়ার বিষয়টি সঠিক নয়। আমি কাউকে ফোন করিনি বাধাও দেয়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।