প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। কিডনি প্রতিস্থাপনসহ বাংলাদেশে এখন অনেক জটিল অপারেশন সম্ভব।
সোমবার (০৩ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর নেতৃতে সফল কিডনি প্রতিস্থাপনে সুস্থ হওয়া শামীমা আক্তার এবং কিডনি দানকারী মৃত সারা ইসলামের মা শবনম সুলতানাসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাংক অনুসরণ করে আমরা মানুষের দৌরগৌড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছি। আমার সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে।
গত ১৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ব্রেন ডেথ এক রোগীর দুটি কিডনি দু’জন কিডনি বিকল রোগীর দেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয় এবং একই সঙ্গে ওই রোগীর দুটি কর্ণিয়াও অন্য দু’জন রোগীর চোখে সফলভাবে প্রতিস্থান করা হয়েছে। এটি দেশের প্রথম কিডনি প্রতিস্থাপন।
ওইদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন থিয়েটারে এ রোগীর অপারেশন করেন প্রক্টর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল ও তার নেতৃত্বাধীন একটি চিকিৎসক দল।