টাঙ্গাইলের ভূঞাপুরের অর্জুনা ইউনিয়নে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে ৭ জুলাই রবিবার বিকালে অর্জুনা ইউনিয়ন পরিষদ চত্বরে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল -২ (গোপালপুর -ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নারগিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম দিদার ‘সহ অন্যান্য কর্মকর্তাগণ।
মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি মসলা’সহ সাড়ে চৌদ্দ কেজি ওজনের প্যাকেট এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পানির পাত্র বিতরণ করা হয়। অর্জুনা ইউনিয়ন’সহ অন্যান্য এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা সামগ্রীর চারশত প্যাকেট বিতরণ করা হয়েছে।