অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে কর্ণফুলীর সড়ক-মহাসড়কে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সড়ক- মহাসড়কের বিভিন্ন অংশে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রুট পারমিটবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতিত মোটরসাইকেল চলাচলসহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক দশ মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও মাসুমা জান্নাত বলেন, যাত্রী ও সড়ক নিরাপত্তায় এ অভিযান অব্যাহত থাকবে।