মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারসহ ৩ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১৫ এপ্রিল র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা ও বড় ডেইল এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে হোয়ানক মুহরাকাটা এলাকার দেবায়েত উল্লাহ বাদশার ছেলে ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ (২৪) ফকিরাকাটা এলাকার নুর হোসেনের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (২৪) বড় মহেশখালী বড় ডেইল এলাকার করিম বকসুর ছেলে মোঃ সুমন (২৩) কে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম র‍্যাব -৭’র সহকারি পরিচালক মোঃ নূর আবছার ১৬ই এপ্রিল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদের সত্যতা নিশ্চিত করেন।