বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিশৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় বান্দরবান জেলা ষ্টেডিয়ামে আকাশে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় বান্দরবান জেলাস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশগ্রহন করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স, আনসার, পুলিশসহ বিভিন্ন নিয়োজিত আইনশৃঙখলা বাহিনীরাও কুচকাওয়াজের যোগ দেন।
এ সময় পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ শিক্ষার্থীরা ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশগ্রহনকারী শিক্ষার্থীরদের মাঝে ক্রেস ও বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়