বাঁশখালী উপজেলা আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’ এই প্রতিপাদ্যে চট্টগ্রামের বাঁশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে।

১৭ মার্চ (রবিবার) বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এম. মনছুর আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম তোফায়েল বিন হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকা, বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মুজিবুল হক চৌধুরী, আওয়ামীলীগ নেতা জিল্লুর করিম শরীফি। মোনাজাত পরিচালনা করেন ওলামালীগ নেতা মৌলানা আকতার হোসেন।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীন হত না। বঙ্গবন্ধু শিশুদের অধিক ভালবাসতেন, স্নেহ করতেন। শিশুদেরকে জাতির জনকের আদর্শ অনুসরন করে নিজেকে তৈরী করতে হবে।