হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

চট্টগ্রামের হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়।

এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রধান শিক্ষক জনাব আতিকুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক বাবু লিটনময় দে, সহকাী প্রধান শিক্ষক (অতি) ও শিক্ষক প্রতিনিধি জনাব মো. আক্কাস উদ্দিন, শিক্ষক প্রতিনিধি জনাব মো. একরামুল হক, শিক্ষক প্রতিনিধি রুবিনা আকতার, নুরল আলম, ফজলুল করিম, ইকরামুল হাছান চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, রুমা দেবী, পার্লি চাকমা, রাজু দাশ, আরিফ আয়মান এবং আয়শা সিদ্দিকা প্রমূখ।

প্রধান শিক্ষক তার স্বাগত বক্তব্যে বলেন, বাঙালি জাতির ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠত্বের ইতিহাস আসলে একটি আলোচনা সভায় বলে শেষ করা সম্ভব নয়। যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না- তাঁর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে আমরা এগিয়ে চলেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা আজ সারাবিশ্বে প্রশংসিত। বঙ্গবন্ধুর আদর্শ আমাদের সকলে জীবনের জন্য অনুকরণীয়।

আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান মৌলানা জনাব নুরুল ইসলাম কুতুবী। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব জাহেদুল ইসলাম।

জাতীয় অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য সবাই কে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক।