হাটহাজারীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ রহমান আলী টেন্ডলের নতুন বাড়িতে পুকুরের পানিতে ডুবে হাফছা নামের ২১ মাস বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

এলাকার ওমান প্রবাসী আবুল হোসেনের শিশু কন্যা হাফছা পরিবারের সবার অজান্তে বসতঘরের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় তার চাচি ঘটনাটি দেখে দৌঁড়ে পুকুরে ঝাপিয়ে পড়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ওই এলাকার প্রত্যক্ষদর্শী শামসুদ্দিন পানিতে পড়ে হাফছার নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।