চট্টগ্রামের হাটহাজারীতে গভীর রাতে তিন থেকে চার ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মির্জাপুর ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় অনুমতি ছাড়াই কৃষি জমির মাটি কাটায় মো. মহিনউদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করেছেন।
সে ৪ নং গুমানমদ্দন ইউনিয়নের ৭নং ওয়াডের বাসিন্দা বলে যানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মশিউজ্জামান গণমাধ্যমে বলেন, দেশে খাদ্য ঘাটতি পূরণে কৃষি জমি রক্ষার্থে সরকার বদ্ধপরিকর, তাই যত্রতত্র মাটি কেটে কৃষিম জমির ভারসাম্য নষ্ট করলে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।