আনোয়ারায় ১১ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আনোয়ারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে স্কচটেপ মোড়ানো ২টি পলি প্যাকেট ও ১টি পার্স ব্যাগ ব্যাগে ১১ হাজার পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল ১১ টায় পিএবি সড়কের চাতরি চৌমহনী বাজারের টানেল সংযোগ সড়ক সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ ইউনিয়নের মৃত ফুতন আলীর পুত্র মোহাম্মদ হোসেন (৪০), মোশারফ আলীর পুত্র মোঃ সৈয়দ নুর (৪০) ও একই ইউনিয়নের মৃত নুর মোহাম্মদ এর স্ত্রী তাহেরা বেগম (৩৫)।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ বলেন, গোপন সংবাদের খবর পেয়ে চাতরি চৌমহনী বাজারের টানেল সংযোগ সড়কের মোড়ের পশ্চিম পাশ থেকে টেপ মোড়ানো ২টি পলি প্যাকেট ও ১টি পার্স ব্যাগে ১১ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।