হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে ১৮ ফেব্রুয়ারি ২৪ (রবিবার) স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মোবাইলকোট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিট্রেট মোঃ আবু রায়হানের নেতৃত্বে বিএসটি আই প্রতিনিধি দল।

অভিযানে হাটহাজারী বাজারস্থ রুচি ফুড বেকারি এন্ড সুইটস’রকে নানা অভিযোগের ভিত্তিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আওয়াল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে কোন অনিয়ম না পাওয়ায় ধন্যবাদ জানান ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক জেরিন তাসনিম ও হাটহাজারী মডেল থানার একটি টিম উপস্থিত ছিলেন।