গাজীপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর  উপজেলার টালাবহ এলাকার মৃত-ইয়াকুব মুন্সীর ছেলে মফজেল (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার বাউমান এলাকার মৃত হাছেন আলীর ছেলে শওকত আলী (৪২)।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ঘটনার পর ট্রাক এবং অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।