রাউজানে ফতেহ নগর অদুদিয়া ফাযিল মাদরাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে৷
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার। সভাপতিত্ব করেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ফরিদুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান।
মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ ফখরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফরিদুল আলম সি আই পি, এসিল্যান্ড রিদুয়ানুল ইসলাম, ওসি তদন্ত সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও দাতা সদস্য আলহাজ্ব এস এম হাসান জাবেদ, অধ্যাপক আলহাজ্ব রফিকুল ইসলাম, আলহাজ্ব আহমদ ছগির। এ সময় উপস্থিত ছিলেন কামরুল আলম চৌধুরী রুমি, সদস্য দিদারুল আলম, মোঃ হারুন, সুমেল বড়ুয়া, মোঃ জিয়াউল হক, মোঃ ইমরান হোসেন, মোঃ ইউনুস, আব্দুল শাকুর, মনজুর রশিদ চৌধুরী, সেলিনা আক্তার, তাহমিনা জাহান, ইসমত জাহান, বকতিয়ার হোসেন তালুকদার, রাশেদুল ইসলাম,, আমিন উল্লাহ,, জহির উদ্দিন, শামসুল করিম, মোরশেদুল আলম, নেছার আহমেদ রনি,বাপ্পা দাস, তৌহিদুল ইসলাম, শামসুল করিম, আফসানা প্রমুখ।