স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের দক্ষভাবে গড়ে তুলতে হবে : এমপি মিতা

শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা বাস্তবায়নে তরুণদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সাল নাগাদ দেশের তরুণরা যাতে দক্ষ হয়ে উঠে ।

বৃহস্পতিবার সকালে সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ কলেজে কম্পিউটার ল্যাব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহফুজুর রহমান মিতা উপরোক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সভাপতি উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, অধ্যক্ষ সুরাইয়া বেগম ও প্রকল্প কর্মকর্তা অর্ণব চাকমা ।

সভায় সরকার-জাইকার যৌথ অর্থায়নে কলেজের কম্পিউটার ল্যাবের জন্য ৮টি ডেক্সটপ, ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর ও ১টি এসি প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির উপস্থিত ছিলেন।