আনোয়ারায় মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্প প্রশিক্ষণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা’ শীর্ষক তিনদিন ব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাশে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর বাস্তবায়নধীন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্প।

সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ হল রুমে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক সমাপ্ত হয়। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশক্ষিণ কর্মশলা তিনদিন অনুষ্ঠিত হয়। উপজেলার তিন শতাধিক মহিষ পালনকারী খামারীর মধ্য থেকে নির্বাচিত ৫০ জন খামারী এই কর্মশলায় অংশ গ্রহণ করেন।

কর্মশলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. একে এম হুমায়ুন কবির।

এই তিনদিন ব্যাপী প্রশিক্ষনের সমন্বয়ক ছিলেন, মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার নুরে আলম। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সমঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে কর্মশলার উদ্বোধন করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ আশাদুল ইসলাম।