মহেশখালীতে বন বিভাগের অভিযান, ডাম্পার গাড়ি জব্দ

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে বন বিভাগের অভিযানে ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গাপাড়া পাহাড়তলী এলাকায় মহেশখালী রেঞ্জ কর্মকর্তার এনামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে পাহাড়ী বালু সহ জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ছোট মহেশখালী মুদিরছড়া বিট অফিসার সানা উল্লাহ, শাপলাপুর বিট অফিসার নুরে আলম ও দিনেশপুর বিট অফিসার সহ বন বিভাগের কর্মকর্তাগণ।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন, রাতে অভিযান চালিয়ে বড় মহেশখালী দেবেঙ্গাপাড়া পাহাড়তলী থেকে বালুসহ ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। অপরাধী যে কেউ হোক কাউকে ছাড় দেওয়া হবে না।