আলহাজ্ব শেখ রাজা মিয়ার পরিবার ও কনিষ্ট সন্তান তানভীর মানিকের পৃষ্ঠপোষকতায় এবং মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশশের হারুন ভাণ্ডার দরবার শরীফ শাখার ব্যবস্থাপনায় বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র ৯৫তম খোশরোজ শরিফ উপলক্ষে অসহায় গরীব দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঔষধসহ বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) পূর্ব গুমানমর্দ্দন আল মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসা ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাসফুলের চেয়ারপার্সন ও হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এর সহধর্মীনি জনাবা পারভীন মাহমুদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান। আরও, উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ হোসাইন মঞ্জুর, মোহাম্মদ সিরাজুল ইসলাম ইমরান, মোহাম্মদ আক্তার হোসেন ও মোহাম্মদ রাহেন উল্লাহ মামুন।
পূর্ব গুমান মর্দ্দন আল মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা: মোহাম্মদ শফিউল আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাহের মাস্টার, সহ- সভাপতি মোহাম্মদ কোরবান আলী।
হারুন ভাণ্ডার দরবার শরিফ শাখার সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ নাজিম উদ্দিন, সভাপতি মোহাম্মদ লোকমান হাকিম,সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল আলম তানভীর, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী মানিক সহ অত্র শাখা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।