আনোয়ারায় ম্যারাথন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসনের উদ্যোগে দশ কিলোমিটারের হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মুমিন, কৃষি অফিসার রমজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, পিআইও আবু নাছেরসহ আনোয়ারায় বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।